Latest Events
All Events →ঢাবি নওগাঁর ডাকসু ক্যান্ডিডেটদের পরিচিতি পর্ব
NSA-DU scholarship
Financial Transparency
All Statements →NSA-DU Fruit Festival 2025 Statement
NSA-DU Ifter 2025 Financial Statement
University Admission Seminar 2024, Financial Statement
Messages from Representative
নূমান আহমাদ চৌধুরী
সাধারণ সম্পাদক
“আসসালামু আলাইকুম / আদাব। নওগাঁ স্টুডেন্টস এসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয় এর অফিশিয়াল ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। নওগাঁ স্টুডেন্টস এসোসিয়েশন আমাদের কাছে কেবল একটি সংগঠনের নাম নয়—এটি চোখে এক ঝাঁক স্বপ্ন নিয়ে কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে নওগাঁ জেলা থেকে উঠে আসা শিক্ষার্থীদের স্বপ্ন, সংগ্রাম ও সম্ভাবনার এক সম্মিলিত পরিচয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে দাঁড়িয়ে আমরা যেন কখনোই নিজেদের শিকড় ভুলে না যাই—এই বিশ্বাস থেকেই এই সংগঠনের পথচলা। নওগাঁ জেলার প্রতিটি শিক্ষার্থীর কণ্ঠস্বর, অধিকার, মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশের বুকে নওগাঁ জেলার নাম উঁচু করে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। নতুন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে একাডেমিক উৎকর্ষ, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক দায়বদ্ধতা—সবখানেই আমরা একটি সক্রিয়, সচেতন ও নেতৃত্ববান শিক্ষার্থীসমাজ গড়ে তুলতে চাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি সংগঠন শক্তিশালী হয় তখনই, যখন তা কেবল কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না—বরং প্রতিটি সদস্য নিজেকে এর অংশীদার মনে করে। সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে আমার অঙ্গীকার হলো—নওগাঁ স্টুডেন্টস এসোসিয়েশনকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম একটি সংগঠনে রূপান্তর করা। এই ওয়েবসাইট আমাদের স্বচ্ছতা, পারস্পারিক সম্পর্ক, সংযোগ ও ভবিষ্যৎ ভাবনার প্রতিফলন। এখান থেকেই আমরা আমাদের কাজ, অবস্থান ও স্বপ্ন সবার সামনে তুলে ধরতে চাই—যাতে নওগাঁর প্রত্যেক শিক্ষার্থী গর্ব করে বলতে পারে, “এই সংগঠন আমার।” শিক্ষা, ঐক্য, দায়িত্ব, সহমর্মিতা ও নেতৃত্ব—এই পাঁচ ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। সকল সদস্য, শুভানুধ্যায়ী ও নওগাঁবাসীর সহযোগিতা এবং পরামর্শ নিয়ে আমরা একটি শক্তিশালী, প্রগতিশীল ও শিক্ষার্থী-কেন্দ্রিক সংগঠন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।”
Md. Riduyan Rahman Saif
President
“Assalamu Alaikum, It is both an honor and a responsibility to serve as the President of Naogaon Students’ Association, University of Dhaka. Since its establishment in the 1990s, NSA-DU has been working to strengthen unity among students from Naogaon at Dhaka University. One of our major priorities is building a strong and structured alumni network. We are developing a complete Alumni Database and Official Website from scratch, investing thousands of hours to personally contact seniors one by one, from recent graduates to the alumni of the 1990s. Our goal is to make this network and database digitally accessible to all, connecting students, alumni, and teachers in one platform for mentorship and long-term support. Our work is not limited to current DU student. We actively organize University Admission Guideline Seminars in upazila-level schools and colleges across Naogaon to motivate and guide students toward Dhaka University. Within our capacity, we provide one-time and monthly scholarships to new students. With stronger alumni support, this initiative can expand to reach more deserving students. We also assist students in securing hall seats, preparing for admission tests, operating help desk booths, and participating in skill development training and career seminars. At the same time, we strengthen our bond through Iftar programs, sports, BBQ gatherings, picnics, study tours, and tree-planting initiatives. Naogaon Students’ Association is not just an organization — it is a bridge between generations and a lifelong network. With unity and dedication, we will continue building a stronger future for Naogaon at the University of Dhaka. Together, we can achieve more. ”